উত্তর করার পদ্ধতি

যেহেতু এ ধরনের প্রশ্নে একই বিষয়ের উপর এমন কোনো ইস্যু বলা থাকে যার বিপরীত দুইটি দিক থাকবে। একটি ইতিবাচক দিক এবং অন্যটি নেতিবাচক দিক। তাই উত্তর করার জন্য তথ্য খুঁজে পাওয়া খুবই সহজ। যেসব প্রশ্নে শুধু advantages আর disadvantages উল্লেখ করতে বলবে সেখানে আপনার opinion দেওয়া আবশ্যক না।

তাহলে প্যারাগ্রাফ হবে মোট ৪টি। আর যদি মতামত চাওয়া হয় মানে outweigh থাকে তাহলে হবে ৫টি।

  1. Introduction
  2. Advantages
  3. Disadvantages
  4. Your opinion [For outweigh Essay]
  5. Conclusion

তবে outweigh Essay-তে কেউ যদি চায় Conclusion-এ নিজের মতামত উল্লেখ করবে তাহলে করতে পারবে। Introduction-এর Thesis Statement এর মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করতে হবে।

প্রথম লাইনে প্রশ্নের স্টেটমেন্টকে এমন ভাবে প্যারাফ্রেইজ করতে হবে যে এই Essay-তে আলোচনার বিষয়টির ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিক রয়েছে। প্রশ্নে যদি মতামত চাওয়া হয় তাহলে তারপরের লাইনে আপনার অবস্থান স্পষ্ট করতে হবে এবং শেষের লাইনে বা একসাথেই এই Essay-তে উভয় দিক নিয়ে আলোচনার মূল পয়েন্টগুলো উল্লেখ করতে হবে।

Sentence 1 Paraphrase the statement
Sentence 2 State your position
Sentence 3 Briefly outlines the main points of the essay

যদি মতামত চাওয়া হয় তাহলে এই ধরনের প্রশ্নে সাধারণত body paragraph হবে তিনটি। প্রথমটিতে হবে Advantages নিয়ে এরপরেটি disadvantages নিয়ে এবং তৃতীয় body paragraph হবে নিজের মতামত নিয়ে।

প্রথম দুইটি বডি প্যারাতে দুইটি অংশ থাকবে। প্রথমে কোন Advantage উল্লেখ করতে হবে এবং এরপরের লাইনে কেন/কীভাবে এটা উপকারী কোনো দিক, তার ব্যাখ্যা এবং কোনো উদাহরণ/ প্রমাণ উল্লেখ করতে হবে। এই ভাবে একাধিক Advantage/ Disadvantage উল্লেখ করতে হবে এবং Linkers ব্যবহার করতে হবে যেমন; moreover, in addition, Furthermore বা Firstly, Secondly ইত্যাদি যা সহজ এবং উপযুক্ত মনে হবে।

বি.দ্র. যদি outweigh টাইপের Essay হয় তাহলে যেকোনো একটির শক্তিশালী দিককে বেশি হাইলাইট করতে হবে। যেমন; Advantage ২/৩ লিখলে Disadvantage লিখতে হবে ১/২ টি।

তৃতীয় body paragraph, প্রথম লাইন আপনার মতামত। অর্থাৎ advantage-গুলো কি disadvantages-কে outweigh করে কি না। এরপর আপনি কেন মনে করেন তার কারণ উল্লেখ করতে হবে ।

Body Para 1
Sentence 1: Advantage 1
Sentence 2: Explanation: How it benefits
Sentence 3: Example/Evidence: that supports this Explanation.
Sentence 3: Linkers + Advantage 2
Sentence 5: Explanation: How it benefits
Sentence 6: Example/Evidence: that supports this Explanation.
Body Para 2
Sentence 1: Disadvantage 1
Sentence 2: Explanation: How it does not benefits
Sentence 3: Example/Evidence: that supports this Explanation.
Body Para 3
Sentence 1: Your viewpoint about advantage outweigh disadvantage
Sentence 2: Reason: why you support this view
Sentence 3: Example: that supports your viewpoint.

যদি Essay-তে শুধু Advantages আর disadvantages নিয়ে লিখতে বলা হয় তাহলে এখানে মতামত না দিলেও চলবে আবশ্যক নয়। তবে outweigh এর উল্লেখ করা থাকলে আপনার অবস্থান পুনরায় ব্যক্ত করতে হবে। যেহেতু বডি প্যারা ৩ তে বিস্তারিত উল্লেখ করা হয়েছে তাই এখানে বিস্তারিত মতামত লেখার প্রয়োজন নেই।

Conclusion-এর প্রথম লাইনে পুরো Essay-তে দুইটি দিক নিয়ে যা বলা হয়েছে তার মূল পয়েন্টগুলোকে সামারি করে এক লাইনে প্রকাশ করতে হবে। এরপরের লাইনে আপনার কাছে কোন দিকটা বেশি ভালো বা গুরুত্বপূর্ণ মনে হয়েছে তা উল্লেখ করলেই হবে।

Sentence 1: Summarize both sides on the topic.
Sentence 2: State which side is better or more important in your view.

(১) অনেকে কতগুলো Advantage আর Disadvantage লিখতে হবে কনফিউশনে থাকে।

(২) অনেকেই শুধু advantage অথবা disadvantage লিখে।

(৩) অনেক শিক্ষার্থী outweigh Essay-তে উভয় দিক নিয়েই লিখে কিন্তু সেগুলো বিবেচনা করে নিজের মতামত স্পষ্ট করে লিখে না।