Bar Chart

IELTS Writing Task 1 এ পরীক্ষায় Bar Chart প্রায়ই আসে। এ ধরনের Chart Dynamic হতে পারে আবার Static ও হতে পারে। তবে সাধারণত Dynamic Chart-ই পরীক্ষায় বেশী আসে। Line Graph-এ যেমন তথ্যগুলোকে লাইনের মাধ্যেমে উপস্থাপন করা হয় ঠিক একই তথ্য horizontal এবং vertical bar ব্যবহার করে উপস্থাপন করা যায়।

এ ধরনের প্রশ্নের বৈশিষ্ট্য Line Graph-এর মতই। এখানে যেহেতু তথ্যগুলোকে bar ব্যবহার করে উপস্থাপন করা হয় তাই তাদের মধ্যে similarity, difference বোঝা যায় সহজেই এবং compare করা যায়।

তাছাড়া Line Graph এর মত Bar Chart-এ সবসময়ে তথ্যগুলোকে (round figure) একদম precise ভাবে চিত্রে দেখানো হয়না। কাছাকাছি বা কিছুটা উপরে বা নিচে এমন ভাবে number থাকে।