Introduction এ মূলত কী লিখতে হয়?
(১) লেখার বিষয় মানে Subject কে পরিচিত করানো।
(২) ঐ বিষয়ের কোন দিক/গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তা স্পষ্ট করা।
(৩) বিষয়টি নিয়ে লেখকের অবস্থান বা গুরুত্বকে ব্যক্ত করা
মনে করেন আপনি IBLTS (International Bangla Language Testing System) পরীক্ষা দিচ্ছেন। আপনাকে ২৫০ শব্দে একটি প্রবন্ধ লিখতে বলা হলো। সেখানে আপনি ভুমিকায় লিখলেন; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) আজকের বিশ্বে একটি অপরিহার্য উপাদান। এটি শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, সরকার, এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলছে। বাংলাদেশেও ICT-এর অবদান দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এই অংশটি পড়ে আমরা নিশ্চয়ই বুঝতে পারব এখানে “বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান” নিয়ে লেখা হয়েছে। এই লেখায় তথ্য ও যোগাযোগের কি কি বিষয়ে আলোচনা করা হবে মানে এই প্রবন্ধে যে প্যারা থাকবে; শিক্ষায়, স্বাস্থ্যে, ব্যবসায় এবং সরকারের বিভিন্ন সিক্রেট কীভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবদান রাখছে।
আপনি ঠিক এভাবেই IELTS WRITING কে চিন্তা করতে পারেন। পার্থক্য হবে শুধু ভাষায় মানে একই জিনিস বাংলা থেকে ইংরেজিতে লেখা। আমাদের এই বইটির নাম বাংলায় IELTS WRITING দেওয়ার কারণ হলো আপনি যা লিখতে চান তার তথ্য সব সময়ে একই। পার্থক্য শুধু ভাষায়। আপনি বাংলায় লিখতে পারলে নিশ্চয়ই ইংরেজিতে পারবেন।
একটি ভালো মানের Introduction-এ অবশ্যই একদম সুনিদির্ষ্ট, স্পষ্ট এবং লেখার বিষয়বস্তু, লেখকের অবস্থান পরিষ্কার করে উল্লেখ করা থাকবে। সাধারণত পুরো লেখার ১০ থেকে ১৫% অংশ থাকবে Introduction.
Introduction for IELTS WRITING Task 2
IELTS Writing Task 2 তে একটি Introduction নিয়ে একটি আলাদা প্যারাগ্রাফ হয় যেখানে তিনটি অংশ থাকে। প্রথম লাইনে প্রশ্নের টপিককে introduce করা হয় বা টপিক সম্পর্কে একটি general স্টেটমেন্ট দেওয়া হয়। এই কাজটা মূলত প্রশ্নের স্টেটমেন্টকে নিজের মত করে সামারি বা প্যারাফ্রেজিং করেও করা যায়। এরপর Task Response -এ নিজের অবস্থান লিখতে হয় এবং পুরো essay-এর একটা outline দিতে হয় মানে আপনি বডি প্যারাগ্রাফে যেই মেইন আইডিয়াগুলো লিখবেন সেগুলোকে উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনার অবস্থানের সাপেক্ষে reason-গুলো লিখতে হবে। এটাকে Thesis Statement বলে।
তাহলে Introduction এর Template টি হবে এমন;
Introduce the Topic | Paraphrase the question statement |
Thesis Statement | Your position and outline of the essay |