Advantage and Disadvantage Essay

Advantage and Disadvantage টাইপের প্রশ্ন প্রায়ই টাইপের প্রশ্নে একজন পরীক্ষার্থীকে প্রশ্নে দেওয়া স্টেটমেন্টের বিষয়ে সুবিধা মানে Advantage এবং অসুবিধা মানে Disadvantage নিয়ে লিখতে বলা হয়। এই ধরনের প্রশ্নের মাধ্যমে পরীক্ষার্থী কোন বিষয়ের ভালো এবং খারাপ দিকগুলো কত ভালো ভাবে যথাযথ তথ্য প্রমাণ দিয়ে লিখতে পারে সেই দক্ষতা যাচাই করা হয়। আবার কিছু প্রশ্নে আর্গুমেন্টও করতে হয় এবং নিজের মতামত দিয়ে হয়।

১। প্রশ্নে একটি নিদিষ্ট বিষয় নিয়ে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে এবং ঐ বিষয়টি এমন কিছু হবে যার কিছু সুবিধা এবং অসুবিধা দুইটাই থাকবে।

২। প্রশ্নের স্টেটমেন্টে কখনও সরাসরি একটি বিষয়ের উপর দুইটি বিপরীত মতামত দেওয়া থাকে আবার কখনও সরাসরি একটি ভিউ উল্লেখ থাকে।

৩। প্রশ্নে সরাসরি Advantage এবং Disadvantage নিয়ে লিখতে বলা হতে পারে আবার এর synoynms থাকতে পারে যেমন Benefits and Drawbacks. 

৩। অনেক ক্ষেত্রে advantages নাকি disadvantages কোনটা বেশি significant এমন কিছু জানতে চাওয়া হয়, তখন নিজের মতামত উল্লেখ করতে হয়। এই ধরনের প্রশ্নকে outweigh essay-ও বলা হয়।

৪। এ ধরনের প্রশ্ন পরীক্ষায় কয়েক ভাবে আসতে পারে। যেমন;

(১) What are the advantages and disadvantages of….?

(২) Do you think/Do the advantages of… outweigh the disadvantages?

(৩) Discuss the advantages and disadvantages and give your opinion.

(৪) What are the benefits and drawbacks of…?

প্রশ্নগুলোর বিস্তারিত ব্যাখ্যা

What are the advantages and disadvantages of….?

এ ধরনের প্রশ্নে সরাসরি প্রশ্নের স্টেটমেন্টে উল্লেখ করা বিষয়ের সুবিধা এবং অসুবিধাসমূহ নিয়ে লিখতে হয়। উভয় দিকের তথ্যের মধ্যে যাতে ব্যালেন্স থাকে খেয়াল রাখতে হয়। এই প্রশ্নের সাথে What are the benefits and drawbacks of…? প্রশ্নের কোনো পার্থক্য নেই। advantages and disadvantages এর synonyms হলো benefits and drawbacks.

Do you think/Do the advantages of… outweigh the disadvantages?

এই টাইপের প্রশ্ন নিয়ে অনেকেই কনফিউশনে থাকে। outweigh শব্দের বাংলা অর্থ হলো অন্য কোনো কিছুর চেয়ে ওজনে বেশি হওয়া/গুরুত্বে অতিক্রম করা/ছাড়িয়ে যাওয়া।

Do the advantages outweigh the disadvantages?

বাক্যের অর্থ হলো সুবিধাসমুহ কি অসুবিধাসমুহের গুরুত্বকে ছাড়িয়ে যায়? তার মানে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে সুবিধা অসুবিধার মধ্যে কার পাল্লা বেশি ভারি?

এ ধরনের প্রশ্ন অনেকটাই Discuss both views and give your opinion-এর মত যেখানে উভয় দিক নিয়ে আলোচনা করতে হয় এবং নিজের মতামত দিতে হয়। তাই Do the advantages outweigh the disadvantages? এই প্রশ্নের রেসপন্স যদি YES হয় অর্থাৎ আপনি যদি মনে করেন advantages এর পাল্লা ভারি তাহলে Essay-তে advantages-কে বেশি হাইলাইট করতে হবে মানে ঐ বিষয়ের শক্তিশালী দিকগুলোতে বেশি জোর দিতে হবে এবং দুর্বল দিকগুলো কম উল্লেখ করতে হবে। যাতে পুরো Essay পড়লেই মনে হয় কোন দিকটা বেশি গুরুত্বপূর্ণ। আর যদি প্রশ্নের রেসপন্স NO হয় তাহলে ঠিক বিপরীত ভাবে চিন্তা করতে হবে।

কারো কারো মনে প্রশ্ন আসবে যদি প্রশ্নের রেসপন্সে YES বা NO কোনটাই না মনে হয় তাহলে কি হবে?

IELTS পরীক্ষা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো ভালো স্কোর পাওয়া, পাণ্ডিত্য প্রদর্শন নয়। তাই যেই পদ্ধতিতে সহজেই ভালো স্কোর পাওয়া যায় তার বাইরে চিন্তা করা, সময় দেওয়া চেষ্টা করা, একধরনের লস।

Discuss the advantages and disadvantages and give your opinion.

এই ধরনের প্রশ্ন অনেকটাই Discuss both views and give your opinion-এর মত যেখানে উভয় দিক নিয়ে আলোচনা করতে হয় এবং নিজের মতামত দিতে হয়।