উত্তর করার পদ্ধতি
এ ধরনের প্রশ্নের উত্তর করার জন্য খুব ভালো করে Graph এর ডেটা এনালাইসিস করতে হবে। যেহেতু এই বইয়ে এনালাইসিস এর অংশে অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই এখানে কীভাবে সেই অ্যানালাইসিস করা তথ্য একত্রে করে কার্যকর প্লানিং করতে হবে এবং লিখতে হবে তাই আলোচনা করা হবে।
Introduction যেহেতু প্রশ্নের স্টেটমেন্টের প্যারাফ্রেইজ তাই এখানে বিশেষ কিছুই লেখার নেই। Overview-তে ডেটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যে Trend বুঝা যায় তা লিখতে হবে। আর যদি চোখে পড়ার মত কোনো চেঞ্জ পাওয়া যায় আপনি চাইলে তাও লিখতে পারেন, তবে এমন কিছু না থাকলে লেখার দরকার নেই।
Body Para হবে দুইটি। এ ক্ষেত্রে তথ্য প্রশ্ন অ্যানালাইসিস করে ডেটাগুলোকে grouping করতে হবে অর্থাৎ একই রকম দেখতে যে অংশ আছে সেগুলো এক সাথে লিখতে হবে এবং পার্থক্য দেখা যায় এমন অংশগুলো এক সাথে লিখতে হবে।