Introduction কীভাবে তৈরি করব?
এই Template-টি পূরণ করে আমরা খুব সহজেই Task 2-এর যেকোনো প্রশ্নের জন্য এ Introduction লিখতে পারি।
Introduce the Topic | Paraphrase the question statement |
Thesis Statement | State your position and outline of the essay |
Question: Advertisements often influence people to buy unnecessary items. Do you agree or disagree with this statement?”
Topic Word: Advertisements
Idea Limitations: influence people to buy unnecessary items.
Task: Do you agree or disagree with this statement?
My Position: Completely agree with this statement.
Reasons for my position: psychological manipulation, social impact, economic effects, and environmental consequences
Paraphrase the question’s statement: In today’s consumer-oriented world, advertisements play a significant role in influencing purchasing decisions.
Thesis Statement:
I strongly agree that advertisements often sway people into buying items that are not essential.
This essay will explore how advertisements affect consumer behavior and the broader implications on society, economy, and the environment.
এখন সবগুলোকে একত্রিত করে দিলেই তৈরি হয়ে যাবে এই প্রশ্নের জন্য চমৎকার একটি Introduction.
Introduction: In today’s consumer-oriented world, advertisements play a significant role in influencing purchasing decisions. I strongly agree that advertisements often sway people into buying items that are not essential. This essay will explore how advertisements affect consumer behavior and the broader implications on society, economy, and the environment.
বর্জনীয় এবং করণীয় কাজ
| প্রশ্ন পাওয়ার পর তাড়াহুড়া করে লেখা শুরু করা উচিত না। | প্রশ্ন ভালো করে বুঝে লেখা শুরু করতে হবে। |
| সরাসরি প্রশ্ন কপি করা যাবে না। | প্রশ্নের স্টেটমেন্ট খুব ভালোভাবে নিজের মত করে প্যারাফ্রেজিং করতে হবে। |
| Introduction পড়ে এমন যাতে মনে না হয় লেখকের অবস্থান আর্গুমেন্টের কোন পক্ষে এটা অস্পষ্ট হয়ে আছে। | প্রশ্নের রেসপন্সে নিজের অবস্থান স্পষ্ট করে লিখতে হবে। |
| এত বেশি complex বাক্য কিংবা unfamiliar ভোকাবুলারি ব্যবহার করা যাবে না যে পড়ে সহজেই বোঝা যায় না। | লেখা সাবলীল হতে হবে। |
| একদম ছোট বা অনেক বড় Introduction লেখা যাবে না। দুইটি বাক্যের কম বা চারটি বাক্যের বেশি লেখা উচিত না এবং অপ্রাসঙ্গিক তথ্য পরিহার করতে হবে। | দুই থেকে তিনটি বাক্য এবং ৫০ থেকে ৭০ শব্দের মধ্যে লেখা উচিত যাতে to the point এ তথ্যগুলো উপস্থাপন করা যায়। |
| একাধিক প্যারাগ্রাফে লেখা যাবে না। | একটি প্যারাগ্রাফে লিখতে হবে। |
| লেখার মধ্যে informal tone থাকা উচিত না। | লেখার ভাষা formal হওয়া উচিত। |
Conclusion Writing Skill
বাংলায় রচনা লেখার সময় আমাদের সবার শেষে উপসংহার লিখতে হত, এটাই ইংরেজিতে Conclusion। যেখানে পুরু রচনার একটি ছোট সামারি থাকে এবং পাঠককে রচনার মূল পয়েন্টগুলো আবার স্মরণ করে দেওয়া হয়। অর্থাৎ ভুমিকায় যা বলা হয়েছে সেগুলোকেই পুনরায় ব্যক্ত করা হয়। এই জন্য Conclusion-কে বলা হয় Introduction এর প্যারাফ্রেইজ ভার্সন।
Conclusion লেখার বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে;
১) লেখার সারসংক্ষেপ প্রদান: Conclusion লেখার মাধ্যমে লেখার সারসংক্ষেপ প্রদান করা যায়। এটি পাঠককে মূল পয়েন্টগুলো মনে রাখতে সাহায্য করে এবং তারা লেখাটি থেকে কী শিখেছে তা বুঝতে সাহায্য করে।
২) লেখার প্রধান বক্তব্য দৃঢ় করা: Conclusion লেখার মাধ্যমে লেখার প্রধান বক্তব্য দৃঢ় করা যায়। এটি পাঠককে লেখকের মূল আর্গুমেন্ট স্মরণ করতে সাহায্য করে এবং তারা এর সাথে একমত কিনা তা নির্ধারণ করতে সাহায্য করে।
৩) পাঠকের চিন্তাভাবনা উদ্দীপিত করা: Conclusion লেখার মাধ্যমে পাঠকের চিন্তাভাবনা উদ্দীপিত করা যায়। এটি পাঠককে বিষয়টি আরও গভীরভাবে ভাবতে উৎসাহিত করে এবং তাদের নিজস্ব মতামত তৈরি করতে সাহায্য করে।
৪) লেখাটি সমাপ্ত করা: Conclusion লেখার মাধ্যমে লেখাটি সমাপ্ত করা যায়। এটি পাঠককে একটি সন্তোষজনক সমাপ্তি প্রদান করে এবং তারা লেখাটি পড়ে খুশি হয়।
Conclusion for IELTS WRITING Task 2
| Summarize the key points/main ideas |
| Restate your position |
| Closing thought |
বর্জনীয় এবং করণীয় কাজ
| নতুন তথ্য প্রদান করা। | বডি প্যারাগ্রাফের মূল পয়েন্টগুলো সংক্ষেপে উল্লেখ করা। |
| বিষয়বস্তুর সাথে সম্পর্কিত নয় এমন কোনো কিছু লেখা উচিৎ না। | প্রশ্নের উত্তরে শুরুতে যে অবস্থান ছিল তা পুনরায় উল্লেখ করা। |
| অতিরিক্ত কোনো কিছু লিখে প্যারাগ্রাফ বড় করা উচিৎ না। | দুই থেকে তিনটি বাক্য এবং ৪০ থেকে ৫০ শব্দের মধ্যে লেখা উচিত যাতে to the point এ তথ্যগুলো উপস্থাপন করা যায়। |