উদাহরণ ০১
এখানে আমরা IELTS Writing task 1 & 2 এবং letter নিয়ে আসা প্রশ্ন কীভাবে এনালাইসিস করতে হয় হাতে কলমে শিখব।
Writing Task 2
You should spend about 40 minutes on this task:
Write about the following topic:
Some university students want to learn about other subjects in addition to their main subjects. Others believe it is more important to give all their time and attention to studying for a qualification. Discuss both these views and give your own opinion. |
Give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experiences.
Write at least 250 words.
এই হলো Cambridge 18 এর Test 2 এর একটি প্রশ্ন। এখানে সবসময়ে তিন ধরনের তথ্য দেওয়া থাকে। বক্সের বাইরে যে তথ্য দেওয়া আছে সেগুলো হলো দিকনির্দেশনা। সব Task 2 প্রশ্নে একই ধরনের দিকনির্দেশনার তথ্য থাকে কখনও পরিবর্তন হয় না।
IELTS Writing Task 2 তে দিকনির্দেশনায় সরাসরি বলাই থাকে সর্বনিম্ন ২৫০ শব্দে উত্তর লিখতে হবে। যদি কারও লেখা এর কম হয় তাহলে Task response- এ মার্ক কমে যাবে তবে বেশি হলে সমস্যা নেই। আর উপরে যে লিখা থাকে You should spend about 40 minutes on this task মানে ৪০ মিনিট ব্যয় করা উচিত। আপনি IELTS Writing মডিউলের জন্য মোট ৬০ মিনিট সময় পাবেন, এই সময়ের মধ্যেই Task 1 & 2 এর উত্তর করতে পারলেই হলো। কোনো বাধ্যবাধকতা নেই কোনটায় কত সময় আপনি দিবেন।
দিকনির্দেশনার তথ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো; Give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experiences.
এর অর্থ হলো আপনি প্রশ্নের উত্তরে যেই essay লিখবেন সেখানে অবশ্যই প্রশ্নের বক্সে দেওয়া স্টেটমেন্ট নিয়ে আপনার মতামত দিতে হবে। মানে আপনাকে কোনো একটি পক্ষে যেতে হবে। এবং আপনি যেই পক্ষ নিয়েছেন তার সাপেক্ষে যুক্তি উপস্থাপন করতে হবে। যদি আপনি এটা না করেন তাহলে Task response এর ক্রাইটেরিয়ায় আপনার মার্ক কাটা যাবে। আর যদি চান তাহলে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কোনো উদাহরণ উল্লেখ করতে পারবেন তবে সেটা অবশ্যই প্রশ্নের সাথে relevant হতে হবে। এই পর্যন্ত হলো রাইটিং টাস্ক ২ এর জন্য সাধারণ দিকনির্দেশনা যা কখনো পরিবর্তন হয় না।
আর বক্সের ভিতরে দুই ধরনের তথ্য দেওয়া থাকে। সাধারণত প্রথমে কোনো একটি টপিকের উপর কোনো স্টেটমেন্ট বা কারো মতামত দেওয়া থাকে। এরপর পরীক্ষার্থীর জন্য সুনির্দিষ্ট করে বলা থাকে এই টপিকের উপর কি লিখতে হবে আবার অনেক ক্ষেত্রে সরাসরি প্রশ্ন উল্লেখ করা থাকে।
স্টেটমেন্টের মধ্যে সাধারণত Topic word দেওয়া থাকে এবং এই টপিকের কোন দিকগুলো নিয়ে আলোচনা করতে হবে তার জন্য একটা লিমিট দেওয়া থাকে। মূলত প্রশ্ন এনালাইসিস করে statement থেকে topic ও এর লিমিট ধরতে পারা এবং সেই অনুযায়ী প্রশ্নের উত্তরে essay-তে কি লিখতে বলা হয়েছে এটা বুঝতে পারাই হলো question analysis skill। IELTS Writing মডিউলে এই অংশটি হলো মূল প্রশ্ন।
আমরা প্রশ্ন এনালাইসিস করার পদ্ধতিকে যদি একটি Template এর মধ্যে নিয়ে আসি তাহলে Task 2 এর জন্য এমন হবে;
Topic Word/Topic |
|
Idea Limitations |
|
Task |
|
বি.দ্র. পরের অধ্যায়ে Idea generation skill-এর Template এর সাথে যুক্ত করলে আরও অর্থবহ একটি Template তৈরি হবে।
এখানে Topic Word মানে হলো প্রশ্নের বক্সে শুরুতে যে স্টেটমেন্ট দেওয়া থাকে সেখানে সরাসরি Topic বা টাইটেল উল্লেখ করা থাকে না কিছু এমন শব্দ থাকে যেগুলো পড়লেই বোঝা যায় এই Essay-তে Topic কি।
যেমন ধরেন প্রশ্নে বলা আছে; A new education policy has recently been proposed by the government. This policy requires all the students to remain in school or at college until they are at least 18.
Discuss the advantages and disadvantages of this policy and give your opinion.
এখানে বলা হয়েছে সরকার নতুন একটি education policy মানে শিক্ষা নীতি প্রস্তাব করেছে। এই পলিসিতে সকল শিক্ষার্থী যাদের বয়স সর্বনিম্ন ১৮ তাদের স্কুল অথবা কলেজে থাকতে হবে।
এই স্টেটমেন্ট পড়ার পর আপনাকে যদি প্রশ্ন করা হয় এখানে মূল বিষয়টা কি? নিশ্চয়ই আপনি উত্তর দিবেন education policy। এগুলাই হলো Topic Word আর এক সাথে আমরা বলতে পারি Topic.
Idea Limitations হলো প্রশ্নের স্টেটমেন্টে আপনাকে বলে দেওয়া হয় আপনি এই টপিকের কোন দিকগুলো নিয়ে লিখতে পারবেন। যেমন; এই স্টেটমেন্টের মধ্যে বলা হয়েছে, এই পলিসিতে সকল শিক্ষার্থী যাদের বয়স সর্বনিম্ন ১৮ তাদের স্কুল অথবা কলেজে থাকতে হবে। তার মানে আপনি উত্তরে যা লিখবেন তা এই পলিসির ভালো বা খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করবেন। সেখানে আলোচনা “সকল শিক্ষার্থী যাদের বয়স সর্বনিম্ন ১৮ তারা স্কুল অথবা কলেজে থাকলে কি কি সুবিধা এবং অসুবিধা হতে পারে ” এই বিষয়বস্তুর মধ্যেই হতে হবে। আপনি যদি এর বাইরে কোন বিষয় তথ্য উল্লেখ করেন তাহলে সেগুলো irrelevant তথ্য হবে এবং আপনার মার্ক কাটা যাবে মানে ব্যান্ড স্কোর কম আসবে।
Task হলো আপনাকে এই প্রশ্নের স্টেটমেন্টের response এ কি করতে বলা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে “Discuss the advantages and disadvantages of this policy and give your opinion.” তার মানে এখানে Task হলো দুইটি।
(১) Discuss the advantages and disadvantages of this policy
(২) give your opinion
এখন যদি এমন হয় আপনি শুধু এই policy-র advantages নিয়ে লিখছেন কিন্তু কোনো disadvantages উল্লেখ করেননি তাহলে Task Response এ মার্ক কাটা যাবে। আবার যদি এমন হয় আপনি advantage এবং disadvantage দুইটা দিক উল্লেখ করেছেন কিন্তু নিজের কোনো মতামত দেননি। তাহলেও মার্ক কাটা যাবে।