QnA Model

QnA Model-এ আপনি চাইলে যেকোনো ধরনের লেখাই লিখতে পারবেন। আমরা এই বইয়ে এই মডেল দিয়ে IELTS এর প্রশ্নের উত্তর লেখা হাতে কলমে শিখব।

আমরা উদাহরণ হিসাবে এখানে IELTS Writing Task 2 এর একটি প্রশ্ন নিব।

 

Question: The influence of social media has increased many folds in people’s lives. Discuss the advantages and disadvantages of this phenomenon.

 

এই প্রশ্নের উত্তরে আপনাকে একটি Essay লিখতে হবে যেখানে প্রথম বাক্যে বলা হয়েছে আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব বেড়েছে। তার মানে এখানে আপনাকে টপিক দেওয়া হয়েছে। সেটা হলো আমাদের জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব। এরপর বলা হয়েছে এই বিষয়টার advantages and disadvantages মানে সুবিধা এবং অসুবিধাসমূহ আলোচনা করতে।

 

কতগুলো প্রশ্নের মাধ্যমে এই Essay নিয়ে আমাদের আইডিয়াগুলোকে খুব সহজেই গুছিয়ে একটি চমৎকার স্ট্রাকচার তৈরি করে ফেলতে পারব। এটা এমন একটা টপিক যে, আপনার কাছে যথেষ্ট তথ্য রয়েছে। বর্তমান এই যুগে IELTS পরীক্ষা দিবে আর সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে জানবে না এমন কাউকে খুঁজে পাওয়া দুরহ। যাইহোক স্বাভাবিক ভাবে এই বিষয়ে যেসব তথ্য একজন শিক্ষার্থীর ব্রেইনে থাকার কথা সেগুলোকে আমরা প্রশ্নের মাধ্যমে আরও সুনির্দিষ্ট করে ফেলব।

 

Introduction এর শুরু করার জন্য প্রথম লাইনে আমরা প্রশ্নে দেওয়া স্টেটমেন্টকে ভিন্ন ভাবে বলতে পারি। মানে আমাদের জীবনে social media-র influence নিয়ে একটা general statement লিখব বা স্টেটমেন্টকে প্যারাফ্রেইজ করলেই হবে।

Social media’s influence on modern society is profound and multifaceted, affecting various aspects of our daily lives.

 

এরপর এই Essay তে আপনি কি বলবেন তার একটা ব্রিফ দিতে হবে মানে outline দিতে হবে। Inroduction- এর মধ্যে এটাকে বলে Thesis Statement (এই বিষয়ে সামনে বিস্তারিত আলোচনা করা হবে)। তাহলে এখানে প্রশ্নটি হতে পারে: What will the essay explore regarding social media?

 

আপনি উত্তর দিতে পারেন: This essay aims to explore the dual nature of social media, examining both its beneficial and detrimental impacts.

 

তার মানে আপনি এই Essay তে social media-র beneficial এবং detrimental impacts নিয়ে তথ্য দিবেন এটাই আপনাকে শুরুতে প্রশ্নে Discuss করতে বলেছে। এই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে আমাদের Introduction লিখা হয়ে গেল।

 

এখন আমাদের লিখতে হবে ২টা Body Paragraph। প্রথম প্যারাগ্রাফে আমরা social media-র benefit নিয়ে তথ্য দিব। তাহলে আমরা একটু ভাবি সবচেয়ে গুরুত্বপূর্ণ benefit কি হতে পারে?

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে সবার সাথে কানেক্ট করে। আর এখন আমাদের education-এ অনেক impact রাখছে কারণ আমরা অনেক কিছু সামাজিক যোগাযোগের মাধ্যমে শিখি এবং অনেক বিষয়ে সতর্কও হতে পারি। আমরা তাহলে এই দুইটি দিক নিয়ে প্রশ্ন বানাবো। সেটা হতে পারে কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের একে অপরের সাথে কানেকটেড রাখে? আর কীভাবে আমাদের পড়াশোনা এবং বিভিন্ন সতর্কতার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ভূমিকা পালন করে।

 

আমরা এই বাংলা প্রশ্নগুলোকে একটু গুছিয়ে ইংরেজিতে রূপান্তর করলে পাই;

Body Paragraph 1: Benefits of social media

How does social media connect people?

How does social media play role on for learning and awareness?

 

এই প্রশ্নগুলোর উত্তর করলেই আমাদের Body Paragraph 1 এর তথ্য চলে আসবে এরপর সেগুলোকে একত্রিত করে প্যারাগ্রাফটাকে চূড়ান্ত করা যাবে।

 

প্রশ্ন: How does social media connect people?

উত্তর: Social media has revolutionized the way people connect and communicate. It goes above geographical boundaries, enabling individuals to maintain relationships across vast distances and fostering global communities around shared interests.

 

প্রশ্ন: How does social media play role on for learning and awareness?

It serves as a dynamic platform for learning and awareness. From educational content to news updates, social media has become a vital source of information, facilitating the spread of knowledge and fostering informed discussions on a range of topics.

এখন আমরা যদি ২য় প্রশ্নের আগে একটা transition word যুক্ত করে দেই তাহলেই Body Paragraph 1 লেখা হয়ে যাবে।

 

এরপর আমাদের Body Paragraph 2 লিখতে হবে যেখানে আমরা social media-এর খারাপ দিকগুলো নিয়ে লিখবো। তাহলে আমরা একটু চিন্তা করি সবচেয়ে খারাপ দিক কি কি হতে পারে? সামাজিক যোগাযোগ মাধ্যম এমন ভাবে ডিজাইন করা যে আমরা এতে সহজেই আসক্ত হয়ে পরি। আমাদের মানসিক স্বাস্থ্যের অনেক ক্ষতি হয় এমনকি আমরা বাসায় বসেই মোবাইল দিয়ে সারাদিন শেষ করে দেই। একটি রুমে বা বাসায় বসে লম্বা সময় ধরে স্ক্রিনের সামনে তাকিয়ে থাকলে আমাদের শরীরেরও অনেক ক্ষতি হয়। তাহলে একটা খারাপ দিক আমাদের স্বাস্থ্য নিয়ে হতে পারে।

 

আর অন্যটা হতে পারে ভুল তথ্য ছড়ানো হয়। এই দুইটাই সবচেয়ে খারাপ দিক। এছাড়াও আমাদের অনেকেরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদের জীবন দেখে বাস্তব মনে হয় এবং নিজেদের ক্ষেত্রেও তেমন জীবন প্রত্যাশা করি। এটাও social media-র একটি negative impact.

বাংলায় লেখা এই আইডিয়াগুলোকে একটু গুছিয়ে ইংরেজিতে প্রশ্নে রূপান্তর করলে পাই;

 

Body Paragraph 2: Drawbacks of social media

প্রশ্ন: How can social media negatively impact mental health and physical activity?

উত্তর: One major concern is its impact on mental health, with platforms potentially fostering addiction and exacerbating issues like anxiety and depression.

 

প্রশ্ন: What issues arise from the spread of misinformation on social media?

উত্তর: Social media can be a conduit for the rapid spread of misinformation, posing risks to public understanding and discourse. The ease with which false information can be shared and amplified poses a challenge to ensuring accurate and reliable communication.

 

প্রশ্ন: How does social media create unrealistic life expectations?

উত্তর: The pressure to show an idealized life online can lead to unrealistic life expectations among users.

 

এই উত্তরগুলোকে একত্রিত করে কিছু transition word ব্যবহার করে আমরা Body Paragraph 2 লিখে ফেলতে পারি।

 

এখন আমাদের লিখতে হবে Conclusion যেখানে আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করেছি তার একটি সামারি দিব এবং সবশেষে একটি সাজেশন। অথবা যেহেতু social media-র খারাপ দিক উল্লেখ করা হয়েছে তাই দিকগুলো কীভাবে avoid করা যায় তা নিয়ে তথ্য থাকতে পারে। তাহলে এই আইডিয়াগুলোকে গুছিয়ে ইংরেজিতে প্রশ্ন রুপান্তর করলেই হবে।

 

প্রশ্ন: What is the overall impact of social media?

উত্তর: Social media’s impact is far-reaching, offering substantial benefits in terms of connectivity and access to information, while also posing risks to mental health and the integrity of information.

 

প্রশ্ন: How can one use social media responsibly to avoid its negative aspects?

উত্তর: The key to utilizing its potential lies in balanced and mindful usage. By critically engaging with content and being aware of its effects on well-being, individuals can navigate social media responsibly, maximizing its benefits while minimizing its drawbacks.

 

এই উত্তরগুলোকে একত্রিত করলে এই Essay-এর জন্য আমরা একটা চমৎকার Conclusion পেয়ে যাব।

এখানে উল্লেখ করা সবগুলো প্রশ্নের উত্তর একত্রিত করলে আমরা Finally Essay তৈরি করতে পারব। তবে শুধু এই প্রশ্নগুলোর উত্তর সরাসরি যদি আমরা বসিয়ে দেই তাহলে Essay-টি সাবলিলতা হারাবে। তাই Essay-এর মধ্যে তথ্যের ধারাবাহিকতা এবং সামঞ্জস্যতা রক্ষার জন্য প্রয়োজনে আরও তথ্য, Linking/ Transition Word ব্যবহার করতে পারি। QnA Model-এ ভাবেই খুব সহজেই কোনো কিছু নিয়ে গুছিয়ে লেখা যায়।

The influence of Social Media

Social media’s influence on modern society is profound and multifaceted, affecting various aspects of our daily lives. This essay aims to explore the dual nature of social media, examining both its beneficial and detrimental impacts.

 

Social media has revolutionized the way people connect and communicate. It goes above geographical boundaries, enabling individuals to maintain relationships across vast distances and fostering global communities around shared interests. Moreover, it serves as a dynamic platform for learning and awareness. From educational content to news updates, social media has become a vital source of information, facilitating the spread of knowledge and fostering informed discussions on a range of topics.

 

However, one major concern is its impact on mental health, with platforms potentially fostering addiction and exacerbating issues like anxiety and depression. Additionally, social media can be a conduit for the rapid spread of misinformation, posing risks to public understanding and discourse. The ease with which false information can be shared and amplified poses a challenge to ensuring accurate and reliable communication. Furthermore, the pressure to show an idealized life online can lead to unrealistic life expectations among users.

 

Social media’s impact is far-reaching, offering substantial benefits in terms of connectivity and access to information, while also posing risks to mental health and the integrity of information. The key to utilizing its potential lies in balanced and mindful usage. By critically engaging with content and being aware of its effects on well-being, individuals can navigate social media responsibly, maximizing its benefits while minimizing its drawbacks.