Skill Build Up (Task 1)পর্ব
IELTS Writing Task 1-তে আসা প্রশ্নগুলোর উত্তর করার জন্য যেসব দক্ষতা এবং ভোকাবুলারি জানার প্রায়োজন হয় এই সব কিছুই উল্লেখ করা হয়েছে উদাহরণসহ। এই অধ্যায় ভালোভাবে শেষ করতে পারলে Task 1 তে আসা যেকোনো প্রশ্নের উত্তর লিখতে পারবেন খুব সহজেই।
WRITING Task 1 - Academic
IELTS পরীক্ষায় Writing Task 1-এ একজন পরীক্ষার্থীর শুধু মাত্র ইংরেজি ভাষার দক্ষতা যাচাই হয় না। পাশাপাশি একটি Visual Information সঠিক ভাবে বুঝতে পারে কি না তাও যাচাই হয়ে যায়। Writing Module-এর এই অংশে মোট আট ধরনের প্রশ্ন হয়। প্রতিটি প্রশ্নে স্টেটমেন্টের সাথে একটি চিত্র দেওয়া থাকবে। যেখানে কিছু ডেটা প্রেজেন্ট করা থাকে অথবা কোনো পদ্ধতি উল্লেখ করা থাকে।
একজন পরীক্ষার্থীকে প্রথমে চিত্রে দেওয়া তথ্য সঠিক ভাবে বুঝে এরপর প্রশ্নের উত্তর লিখতে হয়। যদি শুধুই ইংরেজি পারলে অনেক ভালো IELTS পরীক্ষা দেওয়া যেত বা ব্যান্ড স্কোর বেশি আসতো, তাহলে আমরা স্কুল কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে যেই পরিমাণ ইংরেজি পড়েছি আমাদের সবার IELTS স্কোর অনেক ভালো হত।
যেসব দক্ষতা থাকলে আপনি সহজেই WRITING Task 1- এ ভালো স্কোর করতে পারবেন এই অধ্যায় To the point-এ সেগুলোই আলোচনা করা হবে। Writing Task 2-এর মত এখানে কোনো Idea Generation করতে হয় না এবং নিজের কোনো মতামত দেওয়ার সুযোগ নেই। প্রশ্নে যা বলা থাকবে আর চিত্র যা দেখবেন সেগুলোই উত্তরে লিখতে হবে। তাই প্রশ্ন ভালো করে বুঝতে পারলে এবং তা বর্ণনা করার জন্য বিশেষ কিছু ভোকাবুলারি জানা থাকলেই হবে।