উত্তর করার পদ্ধতি

যেহেতু এ ধরনের প্রশ্নে একই বিষয়ের উপর দুইটি বিপরীত ভিউ উল্লেখ থাকে এবং বলা হয় Discuss both views মানে উভয় পক্ষ নিয়েই আলোচনা করতে হবে। আলোচনা এমন হবে যে আপনি নিজেই দুইটা ভিউ ধারণ করেন। এছাড়াও এই ধরনের অধিকাংশ প্রশ্নে অনেক সময় উল্লেখ থাকে give your opinion মানে নিজের মতামত প্রকাশ করতে বলা হয়। তখন সহজেই এই ধরনের প্রশ্নের উত্তর করতে চাইলে একজন পরীক্ষার্থীর উচিৎ উভয় ভিউ থেকে যেকোনো একটি সমর্থন করা। তাহলে কোনো রকম কনফিউশন ছাড়াই উত্তর লিখা যাবে।

আর যদি প্রশ্নে শুধু মাত্র Discuss both views থাকে আর কিছু না থাকে তাহলে Essay-তে আপনার opinion দেওয়ায় বাধ্যতামূলক নয়। এই ধরনের Essay -তে প্যারাগ্রাফ হবে ৫টি।

  1. Introduction
  2. One view
  3. Other view
  4. Your opinion
  5. Conclusion

তবে কেউ যদি চায় Conclusion-এ নিজের মতামত উল্লেখ করবে তাহলে করতে পারবে। Introduction-এর Thesis Statement এর মধ্যেই উভয় ভিউর কোনটাকে সমর্থন করেন এটা উল্লেখ করতে হবে অর্থাৎ নিজের অবস্থান স্পষ্ট করতে হবে।

প্রথম লাইনে এই Essay-তে আলোচনার বিষয়টিকে উপস্থাপন করলে ভালো হয়। এরপর লাইনে প্রশ্নের স্টেটমেন্টে দেওয়া দুইটি ভিউকে প্যারাফ্রেইজ করে লিখতে হবে। তারপরে লাইনে আপনি কোন ভিউকে সাপোর্ট করেন সেটা লিখতে হবে এবং শেষের লাইনে বা একসাথেই এই Essay-তে উভয় ভিউ নিয়ে আলোচনার মূল পয়েন্টগুলো উল্লেখ করতে হবে।

 
Sentence 1 Introduce the topic
Sentence 2 States the two opposing views about the topic.
Sentence 3 State your position
Sentence 4 Briefly outlines the main points of the essay

এই ধরনের প্রশ্নে সাধারণত body paragraph হবে তিনটি। প্রথম প্যারাগ্রাফ হবে first view নিয়ে এর পরেরটি opposite ভিউ নিয়ে এবং তৃতীয় body paragraph হবে নিজের মতামত নিয়ে।

প্রতিটি ভিউর ব্যাখ্যায় তিনটি অংশ থাকবে। প্রথম লাইনে ভিউটিকে introduce করতে হবে। এরপরের লাইনে কেন মানুষ এই ভিউ বা বিশ্বাস ধারণ করে তার কারণ লিখতে হবে এবং শেষে একটি উদাহরণ দিয়ে প্যারাগ্রাফ শেষ করলেই হবে।

 তৃতীয় body paragraph, প্রথম লাইন উভয় ভিউ নিয়ে আপনার মতামত। এরপর আপনি যেই ভিউকে সাপোর্ট করেন তার কারণ এবং উদাহরণ বা প্রমাণ উল্লেখ করলে হবে।

Body Para 1
Sentence 1: First viewpoint
Sentence 2: Reason: why some people might hold this view
Sentence 3: Example: that supports this viewpoint.
Body Para 2
Sentence 1: Opposite viewpoint.
Sentence 2: Reason: why some people might hold this view
Sentence 3: Example: that supports this viewpoint.
Body Para 3
Sentence 1: Your viewpoint
Sentence 2: Reason: why you support this view
Sentence 3: Example: that supports your viewpoint.

যেহেতু বডি প্যারা ৩-এ আপনি কোন ভিউকে সাপোর্ট করেন তা নিয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে তাই এখানে বিস্তারিত মতামত লেখার প্রয়োজন নেই। Conclusion-এর প্রথম লাইনে পুরো Essay-তে দুইটি ভিউ নিয়ে যা বলা হয়েছে তার মূল পয়েন্টগুলোকে সামারি করে এক লাইনে প্রকাশ করতে হবে। এরপরের লাইনে আপনি যেই ভিউকে সাপোর্ট করেছেন সেটা কেন বিপরীত ভিউ থেকে ভালো বা এর গুরুত্ব উল্লেখ করলেই হবে।

Sentence 1: Summarize the different views on the topic.
Sentence 2: State which opinion is better or more important in your view.
এ ধরনের প্রশ্নে ব্যবহার করা হয় এমন কিছু ভোকাবুলারি

(১) অনেকে একই বিষয়ের উপর বিপরীত ভিউ থাকার কারণে উভয় দিক নিয়ে আইডিয়া জেনারেট করতে কনফিউজড হয়ে যায় এবং ব্যালেন্স আর্গুমেন্ট করতে পারে না।

(২) অনেকেই ভুল করে একটি ভিউর উপর উত্তর লিখে আসে।

(৩) অনেক শিক্ষার্থী নিজের মতামত লিখে না।