Multi Part Essay
কখনো কখনো IELTS WRITING Taks 2 তে স্টেটমেন্টের পর দুইটি প্রশ্ন আসে। সাধারণত এই টাইপের Essay-তে সরাসরি ভিন্ন দুইটি প্রশ্ন থাকে এবং একটির সাথে অন্যটি সম্পর্ক থাকে না তবে কখনও কখনও থাকতে পারে। এই ধরনের প্রশ্নকে অনেকে direct question বা two questions essay-ও বলে। IELTS Writing-এ অন্যান্য টাইপের Essay-তে সরাসরি প্রশ্ন আসে তবে সেগুলো পরস্পরের সাথে সম্পর্কিত থাকে। এই ধরনের প্রশ্নের মাধ্যমে স্টেটমেন্টে উল্লেখ করা বিষয় নিয়ে একজন পরীক্ষার্থীর নিদির্ষ্ট কোনো দিক নিয়ে যথাযথ তথ্য প্রমাণ উল্লেখ করে লিখতে পারার দক্ষতা যাচাই করা হয়।
Multi Part Essay-প্রশ্নের বৈশিষ্ট্য:
১। এ ধরনের প্রশ্নে স্টেটমেন্টের উপর সরাসরি দুইটি ভিন্ন প্রশ্ন দেওয়া থাকে।
২। একটি প্রশ্নের সাথে অন্যটির উত্তরের কোনো সম্পর্ক থাকে না।
৩। অনেক সময় একটি প্রশ্নে পরীক্ষার্থীর মতামত চাওয়া হয়। আবার কখনো উভয় প্রশ্নেই মতামত চাওয়া হয়।
নমুনা প্রশ্ন:
(১) Fossil fuels are essential for producing electricity, powering industry and fueling transportation. However, one day we will reach a point when all the world’s fossil fuels have been depleted.
How can we conserve these resources?
What are some alternatives to fossil fuels?
(২) Some parents buy their children whatever they ask for and allow their children to do whatever they want.
Is this a good way to raise children?
What consequences could this style of parenting have for children as they get older?
(৩) The arts, including art, music and theatre are considered to be important in society.
Do you think the arts still have a place amongst our modern lifestyles?
Should the arts be included in the school curriculum?