উত্তর করার পদ্ধতি
এই ধরনের প্রশ্নের যেহেতু স্টেটমেন্টের পর সরাসরি প্রশ্ন উল্লেখ করা থাকে তাই আইডিয়া জেনারেট করা অনেকটাই সহজ। নিদির্ষ্ট করে চিন্তা করা যায় উত্তরে কি ধরনের তথ্য আসবে। এই ধরনের Essay-তে প্যারাগ্রাফ হবে ৪টি।
- Introduction
- Answer of First Question
- Answer of Second Question
- Conclusion
এ ধরনের প্রশ্নে Introduction লেখার নিয়ম
প্রথম লাইনে প্রশ্নের স্টেটমেন্টকে প্যারাফ্রেইজ করে উপস্থাপন করতে হবে। তবে কেউ চাইলে প্রথম লাইনে প্রশ্নের স্টেটমেন্টে যে বিষয় নিয়ে বলা হয়েছে তা নিয়ে একটি General Statement দিয়ে শুরু করতে পারে। কখনো যদি মনে হয় এ ধরনের প্রশ্নের স্টেটমেন্টকে প্যারাফ্রেইজ করতে কোনো সমস্যা হচ্ছে বা ভালো ভাবে করতে পারছেন না তাহলে প্রথম লাইনে ঐ বিষয় নিয়ে একটি General Statement দিয়ে শুরু করাই ভালো। যদি কোনো প্রশ্নে নিজের মতামত উল্লেখ করতে হয় তাহলে মূল কারণ সহ স্পষ্ট করে উল্লেখ করতে হবে। মতামত না চাওয়া হলে দুইটি প্রশ্নের উত্তরের মূল পয়েন্টগুলো লিখে এই Essay-তে কী কী আলোচনা করা হবে তা বলতে হবে।
Template for Introduction
| Sentence 1 | Introduce the topic [ Optional] |
| Sentence 2 | Paraphrase the statement |
| Sentence 3 | State your position/opinion [যদি প্রশ্নে আসে] |
| Sentence 4 | Briefly outlines the main points of the essay |
এ ধরনের প্রশ্নে body paragraph লেখার নিয়ম
এই ধরনের প্রশ্নে সাধারণত body paragraph হবে দুইটি যেখানে প্রশ্নে উল্লেখ করা দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে।
বডি প্যারাতে তিনটি অংশ থাকবে। প্রথম লাইনে প্রশ্নটির উত্তর দিতে হবে। এরপরে তার ব্যাখ্যা এবং কোনো উদাহরণ/প্রমাণ উল্লেখ করতে হবে। যদি মতামত চাওয়া হয় তাহলে প্রথম লাইনে নিজের মতামত দিতে হবে। এরপর কেন আপনি এই মত দিয়েছেন আর ব্যাখায় এবং কোনো উদাহরণ/প্রমাণ উল্লেখ করতে হবে।
Template for Body Paragraph
| Sentence 1: | Briefly answer of questions 1/2 |
| Sentence 2: | Explanation the answer |
| Sentence 3: | Example/Evidence: that supports this Explanation. |
| Sentence 1: | Briefly state your position/opinion |
| Sentence 2: | Explanation: why about Effect/Solution |
| Sentence 3: | Example/Evidence: that supports this Explanation. |
এ ধরনের প্রশ্নে Conclusion লেখার নিয়ম
Conclusion এ উভয় দিকের মূল পয়েন্টগুলোকে সামারি করে Essay শেষ করতে হবে। সাথে একটি Closing Thought উল্লেখ করা যেতে পারে। যদি প্রশ্নে মতামত চায় হয় তাহলে অবশ্যই এখানে তা পুনরায় ব্যক্ত করতে হবে। সবচেয়ে সহজ উপায় হলো Introduction-কে প্যারাফ্রেইজ করা।
Template for Conclusion
| Sentence 1: | Summarize the main points of the topic. |
| Sentence 2: | State a closing thought |
| Sentence 3: | Restate your position |
সাধারণত যে ভুলগুলো শিক্ষার্থীরা করে:
১। যেকোনো একটি প্রশ্নের উত্তর করে Essay শেষ করে ফেলে।
২। অনেকে এত বেশি লিখে যে রচনার মত হয়ে যায়
৩। Introduction এ যথাযথ Thesis Statement লিখতে ভুল করে।