Positive and Negative Essay
এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে IELTS WRITING TASK 2 তে আসে। প্রশ্নের স্টেটমেন্টে কোনো বিষয়ের উপর একটি পরিবর্তন বা অ্যাকশনের ফলাফল সরাসরি বলা থাকে বা ইঙ্গিত করা থাকে। এই ধরনের প্রশ্নের মাধ্যমে মূলত একজন পরীক্ষার্থীর কাছে এই ফলাফলটি কি ইতিবাচক নাকি নেতিবাচক তা বিশ্লেষণ করে যথাযথ ভাবে যুক্তি প্রমাণ দিয়ে লেখার দক্ষতা যাচাই করা হয়।
Positive and Negative Essay-এ প্রশ্নের বৈশিষ্ট্য:
১। প্রশ্নের স্টেটমেন্টে কোনো একটি বিষয়ের উপর এমন কোনো একশনের কথা বলা থাকে যার ফলাফল দুই রকম হতে পারে অর্থাৎ এর উপকারী এবং ক্ষতিকর দিক থাকবে।
২। পরীক্ষার্থীকে কোনো একটি দিকের সমর্থন করতে হয় (Positive/Negative) । তবে কোনো প্রশ্নে উভয় দিকেই মত দিতে পারবে যেমন Agree Disagree প্রশ্নে করা হয়।
৩। পরীক্ষার্থীকে নিজের অবস্থানের পক্ষে প্রয়োজনীয় প্রাসঙ্গিক তথ্য, প্রমাণ, উদাহরণ উল্লেখ করতে হয়।
৪। কখনো কখনো Multipart Essay-তে একটি প্রশ্নে Positive or Negative Development নিয়ে মতামত চাওয়া হয়।
৫। Agree Disagree টাইপের প্রশ্নের মতই এ ধরনের প্রশ্নে কমন কিছু শব্দ পাওয়া যায়।
৬। এ ধরনের প্রশ্ন পরীক্ষায় কয়েক ভাবে আসতে পারে। যেমন;
(১) Do you think this/it is a positive or negative development /trend?
(২) Is this a positive or negative development /trend?
(৩) Is it a positive or negative characteristic?
(৪) To what extent is this a positive or negative development /trend?
এই প্রশ্নগুলোর ব্যাখ্যা ঠিক Agree/Disagree প্রশ্নের মতই। তাই এখানে বিস্তারিত আলোচনা করা হয়নি।
নমুনা প্রশ্নঃ
(১) Ambition is a positive quality for people to have in society today. How important is it for people who want to succeed in life? Is it a positive or negative characteristic?
(২) These days more people put their personal information, such as names, addresses and telephone numbers, online for everyday activities such as socializing on social networks or banking purposes. Do you think it is a positive or negative development?
(৩) Fossil fuels (coal, oil, natural gas) are the main sources in many countries, but in some countries the use of alternative sources of energy (wind energy and solar energy) are encouraged. To what extent do you think it is a positive or negative development?
(৪) Nowadays young people are admiring the media and sports stars, even though they do not set a good example. Is this a positive or negative trend?