Discussion Essay
IELTS Writing Task 2 তে প্রায়ই এই ধরনের প্রশ্ন আসে। Discussion টাইপের প্রশ্নে একজন পরীক্ষার্থীকে প্রশ্নে দেওয়া স্টেটমেন্টের উপর discuss করতে এবং সেই বিষয়গুলোকে নিয়ে তার মতামত প্রকাশ করতে বলা হয়। এই ধরনের প্রশ্নের স্টেটমেন্টে কোনো বিষয়ের উপর বিপরীত দুইটি ভিউ মানে মতামত উল্লেখ করা থাকে এবং একজন পরীক্ষার্থীকে উভয় মতামতকে বিশ্লেষণ করতে পারা এবং নিজের মতামত প্রকাশ করে লেখার দক্ষতা যাচাই করা হয়।
Discussion Essay-এ প্রশ্নের বৈশিষ্ট্য:
১। প্রশ্নের স্টেটমেন্টে একই বিষয়ের উপর দুইটি বিপরীত মতামত উল্লেখ করা থাকে।
২। এ ধরনের প্রশ্নে অধিকাংশ সময় পরীক্ষার্থীর মতামত চাওয়া হয়।
৩। প্রশ্নের স্টেটমেন্টের উভয় মতামতকে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য পরীক্ষার্থীকে প্রাসঙ্গিক তথ্য প্রমাণ উল্লেখ করতে হয়।
৪। এই ধরনের প্রশ্নের স্টেটমেন্টে কিছু কমন শব্দ পাবেন। অধিকাংশ সময় পাওয়া যায় Some people believe…./ Many people think
৫। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রায় এই তিন ভাবে থাকে
(১) Discuss both views and give your opinion.
(২) Discuss both these views and then give your own opinion.
(৩) Discuss both sides of this argument and give your own opinion.
এই প্রশ্নগুলোর উত্তর একই রকমের। প্রশ্নের স্টেটেমেন্টে উল্লেখ করা উভয় ভিউকেই ব্যাখ্যা করতে হবে এরপর নিজের মতামত দিতে হবে।
নমুনা প্রশ্ন: Some people believe that technological advancements make life complex, others argue they simplify daily life. Discuss both views and give your opinion.