উত্তর করার পদ্ধতি
এখানে শুধু agree/disagree টাইপের প্রশ্নের উত্তর করার পদ্ধতি আলোচনা করা হবে। এই ধরনের প্রশ্নের জন্য উত্তর লেখার আগে একটি বিষয় খুব ভালো করে clear হতে হবে, প্রশ্নের স্টেটমেন্টে যা বলা হয়েছে তার সাথে আপনি কি Agree করবেন নাকি Disagree করবেন। যেহেতু IELTS পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য একমাত্র ব্যান্ড স্কোর পাওয়া। তাই কীভাবে সহজেই উত্তর করে ভালো ব্যান্ড স্কোর তোলা যায় এটার উপরে ফোকাস রাখা আবশ্যক। কোনো বিষয়ে লিখতে কতটুকু পাণ্ডিত্য আছে এটা দেখার কোন প্রয়োজন পরীক্ষার মধ্যে করা উচিৎ না।
এই ধরনের প্রশ্নের উত্তর সহজেই লিখতে হলে আংশিক agree/disagree করার চেয়ে সম্পূর্ণ agree/disagree করা উচিৎ। এ ধরনের Essay-তে প্যারাগ্রাফ হবে ৪টি। তবে কেউ চাইলে বডি প্যারাগ্রাফে তিনটি Reason উল্লেখ করে মোট ৫টি প্যারাগ্রাফ লিখতে পারবে। এক্ষেত্রে মাথায় রাখা লাগবে ২৫০ শব্দের নিচে Essay লিখলেই শুধু নাম্বার কাটা যাবে। তাই কেউ যদি কনফিডেন্ট থাকে এবং হাত পর্যাপ্ত সময় ও যথাযথ তথ্য থাকে তাহলেই কেবল তিনটি বডি প্যারাগ্রাফ লেখার চেষ্টা করা উচিৎ।
- Introduction
- Agree/Disagree Reason 1
- Agree/Disagree Reason 2
- Agree/Disagree Reason 3 [Optional]
- Conclusion
কেউ যদি Partial Agree/Disagree করে তাহলে ১ম বডি প্যারাতে আসবে কেন agree করেন তার কারণ এবং ২য় প্যারাতে আসবে কেন disagree করেন তার কারণ। এমন ভাবে উপস্থাপন করতে হবে যার আর্গুমেন্টের মধ্যে একটা ব্যালেন্স থাকে।
এ ধরনের প্রশ্নে Introduction লেখার নিয়ম
প্রথম লাইনে প্রশ্নের স্টেটমেন্টকে প্যারাফ্রেইজ করতে হবে। তারপরের লাইনে আপনি কতটুকু agree বা disagree করেন স্পষ্ট করে উল্লেখ করতে হবে। শেষের লাইনে বা একসাথেই কেনো agree বা disagree করেন তার মূল পয়েন্টগুলো উল্লেখ করতে হবে যা আপনি Essay-এর বডি প্যারাতে ব্যাখ্যা করবেন।
Template for Introduction
- Paraphrase the question statement
- State your opinion
- Briefly outlines the main reasons of your opinion
এ ধরনের প্রশ্নে Body paragraph লেখার নিয়ম
এই ধরনের প্রশ্নে সাধারণত body paragraph হবে দুইটি। প্রতিটি প্যারাগ্রাফে তিনটি অংশ থাকবে। প্রথম লাইনে agree/disagree করার মূল কারণ অর্থাৎ Topic Sentence। এরপরের লাইনে এর ব্যাখ্যা এবং শেষে একটি উদাহরণ দিয়ে প্যারাগ্রাফ শেষ করলেই হবে।
Template for Body Paragraph
Body Para 1
- Reason 1 for agree/disagree
- Explanation: why you agree/disagree
- Example: that supports the reason
Body Para 2
- Reason 2 for agree/disagree
- Explanation: why you agree/disagree
- Example: that supports the reason
Body Para 3 [ যখন To what extent টাইপের প্রশ্নে কিছুটা disagree/agree করা হবে]
- Reason 1 for disagree/ agree
- Explanation: why others disagree/agree
- Example: that supports the reasons
এ ধরনের প্রশ্নে Conclusion লেখার নিয়ম
Conclusion-এর প্রথম লাইনে পুরো Essay-তে agree/disagree মূল পয়েন্টগুলোকে সামারি করে এক বা দুই লাইনে প্রকাশ করতে হবে। এরপরের লাইনে আপনার অবস্থানকে পুনরায় ব্যক্ত করবেন। এই টাইপের Essay-তে সবচেয়ে ভালো হয় আপনি Introduction কে প্যারাফ্রেইজ করে Conclusion লিখে ফেলেন।
Template for Conclusion
- Summarize the main reasons for your opinion
- Restate your position
বি.দ্র. এখানে বোঝার সুবিধার জন্য Template-টি এমন ভাবে ডিজাইন করা হয়েছে। যাতে যারা ইংরেজিতে দুর্বল তারা সবচেয়ে সহজেই Essay লিখতে পারে। কেউ যদি আরও ভালো করতে চায় তাহলে এই Template-কে ভিত্তি ধরে আরও তথ্য যুক্ত করতে পারবে। যেমন;
Introduction এর প্রথম লাইনে প্রশ্ন এনালাইসিস করে যেই Topic পাওয়া যায় তা নিয়ে একটি General Statement দিতে পারে। যাকে আমরা বলি Introduce the topic, যাতে Examiner প্রথম লাইন পড়েই বুঝতে পারে এই Essay-তে আলোচনার বিষয় কি।
এরপর Body Paragraph এ Explanation এর জন্য একাধিক বাক্য ব্যবহার করা যেতে পারে। এবং শেষের লাইনে পুরো প্যারাগ্রাফের একটি সামারি উল্লেখ করে আর্গুমেন্টের উপর আরও জোর দেওয়া যাতে পারে।
Conclusion এর শেষের লাইনে নিজের মতামত পুনরায় ব্যক্ত করা পর একটি Closing Thought দেওয়া যেতে পারে।
এই ধরনের প্রশ্নে যে ভুলগুলো বেশি হয়
(১) অনেকে প্রশ্নে রেসপন্সে নিজের অবস্থান কোন দিকে স্পষ্ট করে উল্লেখ করতে পারে না। বিশেষ ভাবে To what extent do you agree or disagree? টাইপের প্রশ্নে এই ভুলগুলো বেশী দেখা যায়।
(২) অনেকে প্যারাগ্রাফের মাঝে গিয়ে তার Thesis Statement এর সাথে contradict করে এমন অবস্থানে চলে যায়। এবং প্যরাগ্রাফ বড় করার জন্য Ideal Limitation এর বাইরে অপ্রাসংজ্ঞিক তথ্য উল্লেখ করে।
(৩) অনেকে Introduction এ না লিখে Conclusion এ গিয়ে নিজের অবস্থান উল্লেখ করে।