সহজ ভাষায় Topic Sentence হলো প্যারাগ্রাফের Introduction যা ঐ প্যারাগ্রারাফের main idea-কে প্রজেন্ট করে। যাতে পাঠক প্যারাগ্রাফের প্রথম লাইন পড়েই বুঝে ফেলতে পারে এই প্যারাগ্রাফের মূল আলোচনার বিষয় কী হবে। এটা সাধারণত প্যারাগ্রাফের শুরুর লাইন হয়, তবে লেখার ধরন বা তথ্যের উপস্থাপনের উপর ভিত্তি করে শেষেও দেওয়া যায়।

 

Topic sentence এমন হতে হবে যাকে একটি প্যারাগ্রাফে ব্যাখ্যা করা যায়। তবে এমন কিছু লেখা যাবে না যাকে তেমন ব্যাখ্যা বা আর্গুমেন্ট করার মত কিছু থাকে না। অনেকটা Fact-এর মত না হয়ে যায় মানে এমন সত্য যার কোনো ব্যাখ্যার দরকার পরে না প্রমাণ করার জন্য। অবশ্যই Essay-এর introduction-এ লেখা মেইন আইডিয়ার সাথে প্রাসঙ্গিক হতে হবে এবং একটি মাত্র আইডিয়া হতে হবে।

Essay-এর শুরুতে Introduction এ যেই আইডিয়াগুলো উল্লেখ করা হয়েছে সেগুলোই মূল প্যারাগ্রাফের Topic যেগুলোকে একটি অর্থবহ বাক্যে পরিণত করতে হয়। এই বাক্যগুলো হতে হবে সংক্ষিপ্ত যাতে আইডিয়াটা স্পষ্ট বোঝায় যায়। সচরাচর Simple Sentence ব্যবহার করে Topic Sentence লেখা হয় তবে Complex Sentence ব্যবহার করা যায়।

 

একটি Topic Sentence-এ দুটি অংশ থাকে। Topic এবং Controlling Idea অর্থাৎ এই টপিককে ব্যাখ্যা করা হলে তার লিমিট কতটুকু হবে। যেমন; Regular exercise significantly improves both physical and mental health. এখানে “Regular exercise” হলো topic, এবং significantly improves both physical and mental health হলো controlling idea. যা পরে Support Sentence-এর মাধ্যমে ব্যাখ্যা করা হবে।

Example 01

Topic Sentence: Social networking sites, while offering numerous benefits, also have detrimental effects on individual well-being.

এখানে Topic হলো Social networking sites আর Controlling Idea হলো detrimental effects on individual well-being.

এই প্যারাগ্রাফে Social networking sites কীভাবে individual well-being-এর উপর detrimental effects হতে পারে তা Support Sentence এর মাধ্যমে প্রয়োজন মত বিস্তারিত ব্যাখ্যা করা করতে হবে।

Example 02

Topic Sentence: Requiring students to participate in community service activities as part of their curriculum significantly enhances their social skills.

এখানে Topic হলো community service activities আর Controlling Idea হলো enhances social skills.

 

এই প্যারাগ্রাফে community service activities-এ student-দের অংশগ্রহণ করালে কীভাবে তাদের social skills বাড়ে মানে enhance হয় তা Support Sentence এর মাধ্যমে প্রয়োজন মত বিস্তারিত ব্যাখ্যা করা করতে হবে।

Example 03

Topic Sentence: “Exercise plays a crucial role in maintaining healthy body weight and preventing obesity.”

এখানে Topic হলো Exercise আর Controlling Idea হলো maintaining healthy body weight and preventing obesity.

এই প্যারাগ্রাফে Support Sentence এর মাধ্যমে Exercise কীভাবে maintaining healthy body weight and preventing obesity-তে crucial role play-করে তা ব্যাখ্যা করতে হবে।