উত্তর করার পদ্ধতি
অন্যান্য প্রশ্নের তুলনায় এই ধরনের প্রশ্নের উত্তর করা তুলোনামূলক ভাবে সহজ। উত্তর লেখার আগে প্রশ্ন এনালাইসিস করে মূল ইস্যুটা কি এবং আইডিয়া লিমিটেশন নিশ্চিত করতে হবে। যেহেতু সরাসরি উল্লেখ করাই থাকে casue/problem এবং effect/solution লিখতে হবে তাই আইডিয়া জেনারেট করা তেমন কঠিন হয় না। এই ধরনের Essay-তে প্যারাগ্রাফ হবে মোট ৪টি।
  1. Introduction
  2. Cause/Problem
  3. Effect/Solution
  4. Conclusion
এ ধরনের প্রশ্নে Introduction লেখার নিয়ম প্রথম লাইনে এই Essay-তে আলোচনার বিষয়টিকে উপস্থাপন করলে ভালো হয়। অর্থাৎ, প্রশ্ন এনালাইসিস করে যেই টপিক পাওয়া যাবে তা নিয়ে একটি general Statement দিয়ে শুরু করা যেতে পারে। এরপরের লাইনে প্রশ্নের স্টেটমেন্টকে এমন ভাবে প্যারাফ্রেইজ করতে হবে যে এই Essay-তে আলোচনার বিষয়টির Cause/Problem এবং Effect/solution উভয় দিক রয়েছে। তারপরে এই Essay-তে উভয় দিক নিয়ে আলোচনার মূল পয়েন্টগুলো উল্লেখ করতে হবে। এখানে নিজের কোনো মতামত লিখা যাবে না। Template for Introduction
Sentence 1 Introduce the topic (General Statement)
Sentence 2 Paraphrase the statement
Sentence 3 Briefly outlines the main points (Cause/Problem and Effect / Solution) of the essay
এ ধরনের প্রশ্নে body paragraph লেখার নিয়ম এই ধরনের প্রশ্নে সাধারণত body paragraph হবে দুইটি। প্রথমটিতে হবে Cause/Problem নিয়ে এরপরেরটি Effect/Solution নিয়ে। বডি প্যারাতে দুইটি অংশ থাকবে। প্রথমে কোনো Cause/Problem উল্লেখ করতে হবে এবং এরপরে তার ব্যাখ্যায় কেনো, কীভাবে Cause/Problem ঘটে এবং কোনো উদাহরণ/ প্রমাণ উল্লেখ করতে হবে। এই ভাবে একাধিক Cause/Problem উল্লেখ করতে হবে এবং Linkers ব্যবহার করতে হবে যেমন; moreover, in addition, furthermore বা Firstly, secondly ইত্যাদি যা সহজ এবং উপযুক্ত মনে হবে। ২য় বডি প্যারাগ্রাফে একই ভাবে Effect/Solution নিয়ে হবে। Template for Body Paragraph Body Para 1
Sentence 1: Cause/Problem 1
Sentence 2: Explanation/Reason about cause/problem
Sentence 3: Example/Evidence: that supports this Explanation/reason.
Sentence 4: Linkers + Cause/Problem 2
Sentence 5: Explanation/Reason about cause/problem
Sentence 6: Example/Evidence: that supports this Explanation/reason.
Body Para 2
Sentence 1: Effect/Solution 1
Sentence 2: Explanation about Effect/Solution
Sentence 3: Example/Evidence: that supports this Explanation.
Sentence 4: Effect/Solution 2
Sentence 5: Explanation about Effect/Solution
Sentence 6: Example/Evidence: that supports this Explanation.
এ ধরনের প্রশ্নে Conclusion লেখার নিয়ম Conclusion এ উভয় দিকের মূল পয়েন্টগুলোকে সামারি করে Essay শেষ করতে হবে। এই ধরনের Essay-তে কোনো ব্যক্তিগত মতামত চাওয়া হয় না কিন্তু বডি প্যারাগ্রাফে চাইলে নিজের অভিজ্ঞতা থেকে প্রাসঙ্গিক উদাহরণ এবং প্রমাণ উল্লেখ করা যাতে পারে। Template for Conclusion
Sentence 1: Summarize the main points of the topic.
Sentence 2: State a closing thought