Pie Chart

IELTS Writing Task 1 এ পরীক্ষায় Pie Chart মাঝে মাঝে আসে। এ ধরনের প্রশ্নের উত্তর করা অন্যান্য প্রশ্নের তুলনায় অনেক সহজ। একটি বৃত্তের গ্রাফের মধ্যে তথ্যগুলো উপস্থাপন করা হয়। একটি পিজ্জার যেমন বিভিন্ন অংশে কাটা থাকে ঠিক তেমন Pie Chart-এ ডেটাগুলো বিভিন্ন অংশে উপস্থাপন করা হয়।

(১) এ ধরনের প্রশ্নে সবসময় একাধিক Chart থাকবে। সাধারণত দুইটি থাকে তবে অনেক সময় প্রশ্নে তিনটি বা চারটি Chart থাকে।

(২) প্রতিটি Chart-এর ভিতরে ঐ সব ডেটা উপস্থাপন করা হয় যেগুলো কোনো সময় বা অঞ্চল অথবা কোনো একটি ভেরিয়েবলের সাপেক্ষে তুলনা করা হয়।

(৩) এ ধরনের প্রশ্নে যেহেতু বৃত্তের গ্রাফের মাধ্যমে ডেটা উপস্থাপন করা হয় তাই সহজেই একটি Chart-এর সাথে অন্যটির পার্থক্য বোঝা যায়।

(৪) Overview Statement এর জন্য অন্যান্য প্রশ্নের মত গ্রাফে ডেটা সামগ্রিকভাবে কী ঊর্ধ্বমুখী, নিম্নমুখী নাকি ওঠানামা করে এমন কোনো তথ্য পাওয়া যায় না। তবে Chart-গুলোর মধ্যে চোখে পড়ার মত কোনো পার্থক্য বা একই রকম ফিচারই Overview Statement হয়ে থাকে।